ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা তুলশী কান্তি রাউতের রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

জজ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ)

জজ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ)

ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৫:০৭ পিএম

কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা তুলশী কান্তি রাউতের রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা বাবু তুলশী কান্তি রাউত পরলোকগমন করেছেন। 

শুক্রবার বেলা ২টা ৩০ মিনিটে তাঁর শেষ বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লা খানের নেতৃত্বে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদানের মাধ্যমে তাঁকে বিদায় জানানো হয়। কটিয়াদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আফরোজ মারলিজ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন। তিনি বীর মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফু রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদ এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু জহরলাল সাহা।

এছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে একাত্তরের এই অকুতোভয় বীর সেনানীর দেশের প্রতি অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

জেএইচআর

Link copied!