ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভালুকায় চলছে তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ)

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ)

ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৪:০৭ পিএম

ভালুকায় চলছে তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা

ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ চত্বরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা চলছে।  

শনিবার বিকালে ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।

বিশ্ব সাহিত্য কেন্দ্রের তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ এ বইমেলায় বিভিন্ন প্রকাশনীর বই প্রদর্শনী রাখা হয়েছে। মেলাটি ঘিরে বইপ্রেমীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, বই মানুষকে আলোকিত করে এবং একটি প্রজন্মকে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়ার আহ্বান জানান এবং এমন আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন পাঠান সহ প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা বইমেলার কার্যক্রম ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

তিন দিনব্যাপী এই ভ্রাম্যমাণ বইমেলায় পাঠকদের জন্য নানামুখী বই ও পাঠবান্ধব আয়োজন রাখা হয়েছে। নতুন প্রজন্মের মধ্যে বইপড়ার আগ্রহ সৃষ্টি এবং সাহিত্যচর্চা বিস্তারে এই মেলা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজক ও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এএন

Link copied!