ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাজৈরে বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মহিউদ্দিন চৌধুরি হীরা, রাজৈর (মাদারীপুর)

মহিউদ্দিন চৌধুরি হীরা, রাজৈর (মাদারীপুর)

ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৪:৩০ পিএম

রাজৈরে বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মাদারীপুরের রাজৈর উপজেলা বদর পাশা ইউনিয়নের উমার খালি নিবাসী সাবেক রাজৈর উপজেলা হিসাব রক্ষণ অফিসের অফিস সহকারী, জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা মরহুম ফজলুল হক মোল্লা দীর্ঘদিন অসুস্থ থাকার পর ঢাকা মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে মরহুমের নিজ গ্রামে গার্ড অফ অনারে মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন করা হয়। 

গার্ড অফ অনারে সালাম নিবেদন করেন রাজৈর উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির ও রাজৈর থানার অফিসার্স ইনচার্জ মো. আমিনুল হক। 

পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় উপস্থিত ছিলেন, মরহুমের ভাতিজা মো. জাহিদুল ইসলাম জমশের মোল্লা, বদর পাশা ইউনিয়নের চেয়ারম্যান মো. গোলাম ফারুক হাওলাদার, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আনোয়ার হোসেনসহ মুক্তিযোদ্ধাবৃন্দ ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা মরহুম ফজলুল হকের সমাধি সম্পূর্ণ করা হয়।

সমাধি সম্পন্নের পর জাহিদুল ইসলাম জমশের মোল্লাসহ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া কামনা করেন সমাধিস্থলের মুসুল্লিবৃন্দ। 

এএন

Link copied!