ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

চাঁদপুর ইফতার সামগ্রী উপহার পেয়েছে দুই হাজার পরিবার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৫:৩০ পিএম

চাঁদপুর ইফতার সামগ্রী উপহার পেয়েছে দুই হাজার পরিবার

পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা। সংগঠনটির উদ্যোগে শহরের প্রায় দুই হাজার অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে শহরের আল-আমিন মডেল মাদ্রাসা ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এসব ইফতার সামগ্রী অসহায় ব্যাক্তিদের হাতে তুলেদেন জেলা ও শহর জামায়াতের নেতারা।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা বিলাল হোসেন মিয়াজী। তিনি বক্তব্যে বলেন, মাহে রমজান সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের উচিত এই মাসে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো। জামায়াতে ইসলামী সবসময় মানবকল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে নিম্নআয়ের মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। এ বাস্তবতায় রমজান মাসে তাদের কষ্ট লাঘবে এই খাদ্য সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খানের সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাটভোকেট মো. শাহজাহান মিয়া। সঞ্চালনায় ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি শেখ মো. বেলায়েত হোসেন।

শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সবুজ খান, জামায়াত নেতা মো. আব্দু শুক্কুর মোস্তান, গোলাম মাওলা, আকরাম হোসেন, মোল্লা হানিফ, মো. ওমর ফারুক, হাফেজ ফরহাদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!