ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাকেরগঞ্জে উপজেলা প্রশাসনের সাথে নবনির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময়

মাসুদ সিকদার, বাকেরগঞ্জ (বরিশাল)

মাসুদ সিকদার, বাকেরগঞ্জ (বরিশাল)

ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৫:১৬ পিএম

বাকেরগঞ্জে উপজেলা প্রশাসনের সাথে নবনির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময়

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আবুল হোসেন খানের সাথে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রোমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, বিভিন্ন দপ্তরের বিদ্যমান সমস্যা এবং চলমান উন্নয়নমূলক কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে জনসেবা নিশ্চিত করতে প্রশাসনের গতিশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

নবনির্বাচিত সংসদ সদস্য আবুল হোসেন খান তাঁর বক্তব্যে বলেন, উপজেলার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সমন্বয় থাকা জরুরি। তিনি সংশ্লিষ্ট সকলকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে বাকেরগঞ্জকে একটি উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমি আক্তার এবং উপজেলা এলজিইডি প্রকৌশলী হাসনাইনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

এছাড়াও সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে একমত পোষণ করা হয়। সমন্বিত প্রচেষ্টায় বাকেরগঞ্জের সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত কর্মকর্তারা।

জেএইচআর

Link copied!