ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফেনীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৮:৪৮ পিএম

ফেনীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

ফেনীর সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মো. সজিব (২২) ও মো. আরাফাত (২১) নামে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার দুপুরে পৌরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। তারা দুজনেই উপজেলার সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় প্রথমে একজন শ্রমিক ভেতরে নামেন। কিছুক্ষণ পর তার কোনো সাড়া না পেয়ে অপর শ্রমিক তাকে উদ্ধারের জন্য নিচে নামেন। পরে দুজনই অচেতন হয়ে পড়েন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে তারা শ্বাসরোধে মারা গেছেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এএন

Link copied!