ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কালীগঞ্জে শিশু তাবাসসুম হত্যাকারীর ফাঁসির দাবিতে নারীদের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

মার্চ ১, ২০২৬, ০৫:১৭ পিএম

কালীগঞ্জে শিশু তাবাসসুম হত্যাকারীর ফাঁসির দাবিতে নারীদের মানববন্ধন

ঝিনাইদহের কালীগঞ্জে ৫ বছরের শিশু তাবাসসুম হত্যার প্রতিবাদ ও হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার সকালে উপজেলার বারবাজার বাসস্ট্যান্ডে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় নারীসমাজ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে নিহতের স্বজন ও এলাকাবাসীরা অংশ নেয়।

ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে নারী সমাজের সভানেত্রী সামলা খাতুন, সেক্রেটারি রেহেনা খাতুন, সাংগঠনিক সম্পাদক হাবিবা খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা হত্যাকারী আবু তাহেরকে দ্রুত বিচারের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি নিখোঁজ হওয়ার পরের দিন সকালে উপজেলার বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে শিশু তাবাসসুমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ২৬ ফেব্রুয়ারি কুষ্টিয়া থেকে অভিযুক্ত আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়।

এএন

Link copied!