ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মহেশপুরে ‘দোস্ত এইড’- এর খাদ্য সহায়তা পেল ১৭০ অসহায় পরিবার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মার্চ ৮, ২০২৬, ০১:১১ পিএম

মহেশপুরে ‘দোস্ত এইড’- এর খাদ্য সহায়তা পেল ১৭০ অসহায় পরিবার

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ১৭০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। 

রোববার বিকেলে উপজেলার দত্তনগর বীজ মাল্টিপ্লিকেশন ফার্ম মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবলুম বাংলা সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি অধ্যাপক মুহাম্মদ খায়রুল বাসার এবং এবলুম বাংলার সভাপতি ও শিকড় সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা মো. শাহজাহান সিরাজ।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস্য সাব্বির সামী মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংস্থাটির এক্সিকিউটিভ সদস্য মো. রমজান আলী এবং তৈলটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসিফ আল ফারুকী।

এ সময় বক্তারা বলেন, রমজান সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। তাই এই মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের সকলের দায়িত্ব। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মতিয়ার রহমান দোস্ত এইডের এই উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে সাব্বির সামী মুহিত বলেন, মানবিক দায়বদ্ধতা থেকেই দেশের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে প্রায় এক লাখ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে এবং ঈদুল ফিতরকে সামনে রেখে এই সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য সহায়তা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, জলবায়ু সহনশীলতা, মানবাধিকারসহ প্রায় ৩০টি প্রকল্পের মাধ্যমে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি সারা দেশে মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এএন

Link copied!