ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বাঞ্ছারামপুরে বিষাক্ত কেমিক্যাল দিয়ে গুড় তৈরি, ২ কারিগরকে ৪ লাখ টাকা জরিমানা

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

মার্চ ১২, ২০২৬, ০৮:১০ পিএম

বাঞ্ছারামপুরে বিষাক্ত কেমিক্যাল দিয়ে গুড় তৈরি, ২ কারিগরকে ৪ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিষাক্ত রাসায়নিক দ্রব্য ও রঙ মিশিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে একটি কারখানার দুই ব্যক্তিকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার বিকেলে উপজেলার উজানচর ইউনিয়নে অবস্থিত ‘নূর ট্রেডার্স’ নামক কারখানায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল ইসলাম।

অভিযান সূত্রে জানা যায়, তিতাস নদীর তীর দখল করে গড়ে ওঠা ওই কারখানায় চিনি, রাব এবং মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর টেক্সটাইল রঙ ও কেমিক্যাল মিশিয়ে বিপুল পরিমাণ ভেজাল গুড় তৈরি করা হচ্ছিল। এসব গুড়কে আকর্ষণীয় করতে মাটির মচকা ও টিনে বিশেষ প্রক্রিয়ায় প্যাকেটজাত করে আসল ‘আখের’ ও ‘খেঁজুরের’ গুড় হিসেবে বাজারে বিক্রি করা হতো।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ভেজাল গুড় তৈরির বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। অপরাধ স্বীকার করায় কারখানার দুই কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ও জাকির হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, জনস্বাস্থ্য রক্ষায় এই অসাধু কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এবং নদীর জায়গা ছেড়ে দেওয়ার জন্য কারখানাকে আল্টিমেটাম দেওয়া হয়েছে। শর্ত না মানলে ঈদের পর পুনরায় অভিযান চালিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসানসহ উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!