ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

মার্চ ১২, ২০২৬, ১০:০২ পিএম

নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহী থেকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে ফুঁসে উঠেছে রাজশাহীর সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠন। 

বৃহস্পতিবার নগরীর হেতেমখাঁ এলাকায় নেসকোর প্রধান কার্যালয়ের সামনে ‘রাজশাহীর সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহীতে প্রতিষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এটি এ অঞ্চলের মানুষের স্বার্থ ও মর্যাদার পরিপন্থী। বক্তারা অনতিবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে বলেন, নেসকোর হেড অফিস রাজশাহীতেই রাখতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বক্তারা এই বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির আহ্বায়ক শামসুল হোসেন মিলু, রাজশাহী নেসকো শ্রমিকদলের সভাপতি শরিফুল ইসলাম, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসিবুল ইসলাম এবং বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির প্রচার সম্পাদক মতিউর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

জেএইচআর

Link copied!