ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

খাল খননে কৃষকদের ভাগ্যোন্নয়ন হবে: ডা. জাহিদ হোসেন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

মার্চ ১৩, ২০২৬, ০৫:৫৬ পিএম

খাল খননে কৃষকদের ভাগ্যোন্নয়ন হবে: ডা. জাহিদ হোসেন

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, সরকারের খাল খনন কর্মসূচি বাস্তবায়িত হলে কৃষি জমির সেচ সুবিধার পাশাপাশি মাছ ও হাঁস পালনের মাধ্যমে মানুষ আর্থিকভাবে লাভবান হবে। এটি দেশের জিডিপিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনাজপুর সফর এবং খাল খনন কর্মসূচি উদ্বোধন এলাকা পরিদর্শন শেষে শুক্রবার দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডা. জাহিদ হোসেন আরও বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ নিয়ে এগিয়ে যাচ্ছে। এই প্রকল্প সম্পন্ন হলে সেচের পানির সংকট দূর হবে, যার ফলে ধানসহ অন্যান্য ফসলের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে। মূলত কৃষকদের ভাগ্যোন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হাসান আজাদ, হুইপ আখতারুজ্জামান মিয়া, সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সৈয়দ জাহাঙ্গীর আলম, সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এবং জেলা প্রশাসক রফিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জেএইচআর

Link copied!