ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সাভারে আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাপ্রধান

আলী রাজু রাজু, সাভার

আলী রাজু রাজু, সাভার

মার্চ ১৫, ২০২৬, ০৭:১৭ পিএম

সাভারে আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাপ্রধান

ঢাকার সাভারে আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রবিবার (১৫ মার্চ) সাভার সেনানিবাস সংলগ্ন এলাকায় তিনি এ প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, ২০০ শয্যাবিশিষ্ট এ প্রতিষ্ঠানে স্নায়ুরোগ ও পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, অভিযানিক দায়িত্বে থাকা এবং বিভিন্ন দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা রাখা হবে।

এখানে প্রচলিত ফিজিওথেরাপির পাশাপাশি অকুপেশনাল থেরাপি, স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি এবং আধুনিক রোবোটিক রিহ্যাবিলিটেশন চিকিৎসা সেবা চালুর পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, ডাইরেক্টর জেনারেল অব মেডিকেল সার্ভিসেস, ইঞ্জিনিয়ার ইন চিফ, অ্যাডজুটেন্ট জেনারেল, জেনারেল অফিসার কমান্ডিং ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়াসহ সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

এএন

Link copied!