ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সড়ক দুর্ঘটনার কবলে এনসিপির সংসদ সদস্য, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

মার্চ ১৭, ২০২৬, ০৩:৪২ পিএম

সড়ক দুর্ঘটনার কবলে এনসিপির সংসদ সদস্য, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ ঢাকা থেকে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এ ঘটনায় তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারীও গুরুতর আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে রংপুর–কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলী ব্রিজ এলাকায় এমপিকে বহনকারী হাইব্রিড গাড়িটি বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় এমপি আতিকুর রহমান মুজাহিদ আহত হলেও তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন। তাঁর গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

পুলিশ জানিয়েছেন, দুর্ঘটনার পর তারা তৎপরভাবে আহতদের উদ্ধার করেছেন। এমপি আতিকুর রহমান মুজাহিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এখনো পাওয়া যায়নি।

এটি কুড়িগ্রাম ও রংপুর অঞ্চলের সড়ক নিরাপত্তার জন্য সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

এএন

Link copied!