ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ফরিদগঞ্জের ৬৬৬ জন

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

মার্চ ১৭, ২০২৬, ০৫:৩৮ পিএম

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ফরিদগঞ্জের ৬৬৬ জন

পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় গরিব ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ঈদকে সামনে রেখে এমন উদ্যোগে উপকারভোগীদের মাঝে স্বস্তি ও আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

জানা যায়, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের জন্য মোট ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই বরাদ্দ থেকে ৬৬৬ জন অসহায় ও নিম্নআয়ের নারী-পুরুষকে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে প্রদান করা হয়। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে এ অর্থ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম. এ. হান্নানের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরংজেব, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমানত হোসেন গাজী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ফারুক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপকারভোগীরা জানান, ঈদের আগে এমন সহায়তা তাদের জন্য বড় স্বস্তির। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির এই সময়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাওয়া এই অর্থ তাদের ঈদ আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রকৃত অসহায়দের তালিকা প্রণয়ন করে স্বচ্ছতা বজায় রেখে এই অর্থ বিতরণ করা হয়েছে। ঈদের আগমুহূর্তে সরকারের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এএন

Link copied!