ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মধুপুরে তিন মাদক কারবারিকে ১ বছরের জেল

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

মার্চ ১৭, ২০২৬, ০৫:৪৭ পিএম

মধুপুরে তিন মাদক কারবারিকে ১ বছরের জেল

টাঙ্গাইলের মধুপুরে মাদক বিক্রি ও সেবনের দায়ে তিন যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন এই দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার অরণখোলা ইউনিয়নের ভুটিয়া গ্রামের সজিব, কুড়ালিয়া ইউনিয়নের বানিয়াবাড়ী গ্রামের সোহেল এবং মাইনুল।

মধুপুর থানার ওসি মো. জাফর ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এই তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাঁদের প্রত্যেককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন জানান, দণ্ডপ্রাপ্তরা এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারী হিসেবে পরিচিত। জনস্বার্থে মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং মোবাইল কোর্ট আরও জোরদার করা হবে। এ সময় তিনি মাদক নির্মূলে সবার সহযোগিতা কামনা করেন।

জেএইচআর

Link copied!