ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চাঁদপুরে তালাবদ্ধ দোকানে আগুন, প্রাণ গেল শ্রমিকের

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

মার্চ ১৮, ২০২৬, ০৫:৫৪ পিএম

চাঁদপুরে তালাবদ্ধ দোকানে আগুন, প্রাণ গেল শ্রমিকের

চাঁদপুরের কচুয়া উপজেলার জগতপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তালাবদ্ধ দোকানে থাকা শ্রমিক আক্তার হোসেন (২৮) নিহত হয়েছেন এবং কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

বুধবার ভোরে ওই বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে কমপক্ষে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

নিহত শ্রমিক আক্তার হোসেনের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়। তিনি বাজারের শাহ আলমের অটোরিকশার গ্যারেজের কর্মচারী ছিলেন এবং রাতে জুয়েল রানার অটো পার্টসের দোকানে ঘুমিয়ে ছিলেন।

স্থানীয়রা জানান, আনুমানিক ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে স্থানীয়রা প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে শাহরাস্তি ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছে। স্থানীয়দের সহযোগিতায় তারা দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে—ইউসুফ আলীর স্যানিটারি দোকান, নূর মোহাম্মদের ফার্নিচার ও জুয়েল রানার অটো পার্টসের দোকান। এছাড়াও আনোয়ার হোসেন, ইসরাফিল মিয়া ও মোহাম্মদ নুরুল আলমের দোকানের আংশিক অংশ পুড়ে গেছে।

বাজারের লোকজন জানান, প্রতিদিনের মতো সেদিন রাতেও নিহত আক্তার জুয়েল রানারের অটো পার্টসের দোকানে ঘুমিয়ে ছিলেন। দোকানটি বাইরে থেকে তালাবদ্ধ থাকায় আগুন লাগার পর তিনি বের হতে পারেননি। পরে ভস্মীভূত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে তাদের সব মালামাল ও নগদ অর্থ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা। অনেকেই জীবনের সঞ্চয় হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। তারা সরকারের কাছে দ্রুত সহায়তা চেয়েছেন।

বাজার ব্যবসা পরিচালনা কমিটির সভাপতি হোসেন ইমাম মুন্সী বলেন, “এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হয়েছে। দ্রুত সরকারি সহযোগিতা কামনা করছি।”

শাহরাস্তি ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবু হাসান খান বলেন, “ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত করলে আগুনের প্রকৃত কারণ জানা যাবে।”

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয় এবং মরদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এএন

Link copied!