ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাজশাহীতে প্রধান ঈদ জামায়াত সকাল ৮টায়

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

মার্চ ২০, ২০২৬, ০৫:১১ পিএম

রাজশাহীতে প্রধান ঈদ জামায়াত সকাল ৮টায়

রাজশাহীর ঐতিহ্যবাহী হযরত শাহ্ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

ঈদগাহ মাঠে মুসল্লিদের নামাজ আদায়ের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে জোর প্রস্তুতি চলছে। মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন ও সমতলকরণের কাজ চলছে পুরোদমে। মুসল্লিদের সুবিধার্থে অজুখানা, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং অস্থায়ী টয়লেট স্থাপন করা হচ্ছে। পাশাপাশি টাঙানো হচ্ছে সামিয়ানা।

এবারের প্রধান জামায়াতে ইমামতি করবেন হযরত শাহ্ মখদুম (রহ.) দরগা মসজিদের পেশ ইমাম মুফতি মুস্তাফিজুর রহমান কাসেমী। তার সহযোগী হিসেবে থাকবেন মুফতি মহিবুল্লাহ।

আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়া হলে হযরত শাহ্ মখদুম (রহ.) মাজার প্রাঙ্গণে অবস্থিত মসজিদে জামায়াত অনুষ্ঠিত হবে। সেখানে দুটি জামায়াতের সময় নির্ধারণ করা হয়েছে প্রথমটি সকাল ৮টায় এবং দ্বিতীয়টি সকাল সাড়ে ৮টায়।

এদিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকাল ৮টায়। নগরীর অধিকাংশ ঈদের জামায়াত সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান জানিয়েছেন, ঈদ উপলক্ষে নগরীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেএইচআর

Link copied!