ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

গাজীপুরে মহানগর জামায়াতের স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি 

গাজীপুর প্রতিনিধি 

মার্চ ২৫, ২০২৬, ০৮:১৫ পিএম

গাজীপুরে মহানগর জামায়াতের স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার মহানগর জামায়াত কার্যালয়ের মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসানের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল উত্তর এর সহকারী পরিচালক খলিলুর রহমান মাদানী।

বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের আমীর ড. জাহাঙ্গীর আলম, মহানগর নায়েবে আমীর মুহাম্মদ হোসেন আলী এবং গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবীসহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, এ দেশের স্বাধীনতা অর্জনে লাখো শহীদের রক্ত ও আত্মত্যাগ চিরস্মরণীয়। স্বাধীনতার প্রকৃত চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, স্বাধীনতার পাঁচ দশকেরও বেশি সময় পার হলেও সুশাসন, ন্যায়বিচার ও সমঅধিকার প্রতিষ্ঠার চ্যালেঞ্জ এখনো বিদ্যমান। তারা নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানানো এবং দেশপ্রেম ও নৈতিকতার আলোকে একটি আদর্শ সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

জেএইচআর

Link copied!