ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ডিবির পৃথক অভিযানে মদ-ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আলী রেজা রাজু, সাভার (ঢাকা)

আলী রেজা রাজু, সাভার (ঢাকা)

মার্চ ২৯, ২০২৬, ১২:২১ পিএম

ডিবির পৃথক অভিযানে মদ-ইয়াবাসহ গ্রেপ্তার ৩

ঢাকার সাভার ও ধামরাই এলাকায় পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২ বোতল বিদেশি মদসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

রোববার ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক দুটি টিম অংশ নেয়।

প্রথম অভিযানে, শনিবার (২৮ মার্চ) রাত ৮টার দিকে ধামরাই থানার কালামপুর এলাকায় অভিযান চালিয়ে মো. ওয়ারিদ হোসেন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। তিনি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে কালামপুর মধ্যপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

অন্যদিকে, একই দিন রাত সাড়ে ১০টার দিকে সাভার থানার জয়নাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মো. আল আমিন (২৮) ও মো. খায়রুল মিয়া (৩২) নামে আরও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট (প্রায় ৫ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এএন

Link copied!