ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

আড়াইহাজারে সংঘর্ষে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদকসহ আহত ৮

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

মার্চ ২৯, ২০২৬, ০৫:৩৯ পিএম

আড়াইহাজারে সংঘর্ষে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদকসহ আহত ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মেঘনা বেষ্টিত দ্বীপ ইউনিয়ন কালাপাহাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ১০ মাসের অন্তঃসত্ত্বা মহিলাসহ অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার সকাল ১১টায় ওই ইউনিয়নের হাজীরটেক গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছানাউল্লাহ ও তার লোকজনের সঙ্গে তার চাচাতো ভাই রুবেলের পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে সংঘর্ষ বাধে। উভয় পক্ষ ধারালো অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়।

ঘটনায় ছানাউল্লাহ, তার অন্তঃসত্ত্বা স্ত্রী রুমা, ভাই আহসান উল্লাহ, তার মা মহারাণী এবং অপর পক্ষের খোকন, রুবেল, হৃদয় ও রংমালা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মদনপুরের আল বারাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, ঘটনার বিষয়ে জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। তদন্ত করে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএন

Link copied!