ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

চাঁদপুরে গাঁজার গাছসহ যুবক আটক, ইউটিউব দেখে করতেন চাষ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

মার্চ ৩০, ২০২৬, ১০:২৮ এএম

চাঁদপুরে গাঁজার গাছসহ যুবক আটক, ইউটিউব দেখে করতেন চাষ

চাঁদপুরের ফরিদগঞ্জে ইউটিউব দেখে গাঁজা চাষ করার অভিযোগে বিল্লাল হোসেন (৪০) নামের এক যুবককে আটক করা হয়েছে।

রোববার রাতে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন এ তথ্য জানান। আটক বিল্লাল হোসেন উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ বিল্লালের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার মালিকানাধীন জমি থেকে চাষাবাদকৃত অন্তত ২৫টি পরিণত গাঁজা গাছ উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক উৎপাদনের অভিযোগে বিল্লালকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

পুলিশ হেফাজতে থাকা অবস্থায় বিল্লাল হোসেন জানান, মূলত ইউটিউবে ভিডিও দেখেই তিনি গাঁজা চাষে উৎসাহিত হয়েছিলেন। নিজের ফসলি জমির প্রায় ৮-১০ হাত জায়গায় তিনি এই গাছগুলো রোপণ করেন। নিজের কৃতকর্মের জন্য আক্ষেপ করে তিনি আরও বলেন, ‘শয়তানে পেয়েছে, তাই গাঁজা চাষ করতে গেছি।’

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, উদ্ধারকৃত গাঁজা গাছগুলো জব্দ করা হয়েছে। একইসঙ্গে আটক বিল্লাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ (সোমবার) চাঁদপুর আদালতে তাকে সোপর্দ করা হবে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে।

এএন

Link copied!