ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বোদায় ড্রামে ভরে ডিজেল বিক্রির দায়ে সাবাব ফিলিং স্টেশনকে জরিমানা

মো. মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় 

মো. মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় 

মার্চ ৩১, ২০২৬, ০১:১৬ পিএম

বোদায় ড্রামে ভরে ডিজেল বিক্রির দায়ে সাবাব ফিলিং স্টেশনকে জরিমানা

সরকারি নির্দেশনা অমান্য করে অন্যত্র ড্রামে ভরে ডিজেল বিক্রির অভিযোগে বোদা পৌরসদরের সাবাব ফিলিং স্টেশনের ক্যাশিয়ার হুমায়ুন শেখকে ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার রাতে বোদা-দেবীগঞ্জ এশিয়ান হাইওয়ে সংলগ্ন সাবাব ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম।

অবৈধভাবে নিয়মবিধির তোয়াক্কা না করেই ওই ফিলিং স্টেশনে বোদা উপজেলায় বরাদ্দকৃত ৪৪৩ লিটার ডিজেল অন্য জেলায় ড্রামে করে বিক্রি করার খবর পাওয়ার ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাটি সত্য প্রমাণিত হওয়ায় পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(২) ধারা মোতাবেক ফিলিং স্টেশনের ক্যাশিয়ার হুমায়ুনকে জরিমানা করে তা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম জানান, বোদা উপজেলার বরাদ্দকৃত তেল অবৈধভাবে ড্রামে করে অন্যত্র বিক্রি শুধু নিয়মবিরুদ্ধ নয়, এটি বাজার ব্যবস্থায় অস্থিরতা সৃষ্টি করে। জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

এসময় বোদা থানার ওসি খন্দকার সোহেল রানা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএন

Link copied!