ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

চরাঞ্চল থেকে হাসপাতালে আনার আগেই লঞ্চঘাটে সন্তান প্রসব

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

মার্চ ৩১, ২০২৬, ০৩:৪৩ পিএম

চরাঞ্চল থেকে হাসপাতালে আনার আগেই লঞ্চঘাটে সন্তান প্রসব

চরাঞ্চল থেকে প্রসবব্যথা নিয়ে হাসপাতালে আসার পথে চাঁদপুর লঞ্চঘাটেই এক প্রসূতি কন্যাসন্তান প্রসব করেছেন।

মঙ্গলবার দুপুরে এমভি হাশেমপুর লঞ্চে এই ঘটনা ঘটে। পরে নৌ-পুলিশ ও স্বেচ্ছাসেবীরা দ্রুত মা ও নবজাতককে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

প্রসূতির স্বামী আল-আমিন প্রধানীয়া জানান, তাঁর শ্বশুরবাড়ি মতলবের জহিরাবাদ চর উমেদ এলাকা থেকে লঞ্চে করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে যাচ্ছিলেন তারা। পথেই প্রসূতির প্রসবব্যথা শুরু হয় এবং লঞ্চ ঘাটে পৌঁছানোর আগেই সন্তান প্রসব করেন তিনি।

চাঁদপুর লঞ্চঘাটের নৌ-থানা পুলিশ জানায়, খবর পাওয়ার পরপরই প্রসূতিকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। এ সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও সহায়তায় এগিয়ে আসেন। বর্তমানে মা ও শিশু দুজনই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বলেন, নবজাতক সুস্থ আছে। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মায়ের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে লঞ্চ মালিকপক্ষ ওই দম্পতিকে তাৎক্ষণিক ৫ হাজার টাকা ও নতুন পোশাক উপহার দিয়েছে। সেই সঙ্গে এই নবজাতকের জন্য ওই লঞ্চে আজীবনের যাতায়াত ভাড়া ফ্রি ঘোষণা করা হয়েছে।

জেএইচআর

Link copied!