ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মধুপুরে পঁচা-বাসি মাংস বিক্রির দায়ে ২৫ হাজার টাকা জরিমানা

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

মার্চ ৩১, ২০২৬, ০৪:৫৭ পিএম

মধুপুরে পঁচা-বাসি মাংস বিক্রির দায়ে ২৫ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের মধুপুরে পঁচা-বাসি গরুর মাংস বিক্রি করার দায়ে এক মাংস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর হাটখোলা বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ৪০ কেজি পঁচা মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়।

ভ্রাম্যমাণ আদালত মাংস বিক্রেতাকে মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শহিদুজ্জামান।

উপজেলা নির্বাহী অফিসার জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এমন কাজের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।

এএন

Link copied!