ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রূপগঞ্জে অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান, আটক ১১

নিজাম উদ্দিন আহমেদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নিজাম উদ্দিন আহমেদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

এপ্রিল ১, ২০২৬, ১১:০৯ এএম

রূপগঞ্জে অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান, আটক ১১

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় ফুটপাত ও মহাসড়ক দখলমুক্ত করতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও যৌথবাহিনী এ অভিযান চালায়। অভিযানে ১১ জন অবৈধ দখলদারকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

অভিযানে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় পাঁচ শতাধিক অবৈধ অস্থায়ী দোকান, ভাসমান স্টল এবং সড়কের ওপর রাখা নির্মাণসামগ্রী উচ্ছেদ করা হয়। এ সময় দোকানপাট বেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়।

অভিযানে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ফরিদ আল সোহান, ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিম উদ্দিনসহ পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য। কেউ যদি এটি দখল করে ব্যক্তিগত ব্যবসা পরিচালনা করে, তা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা ইতোমধ্যে অনেকবার অভিযান পরিচালনা করেছি এবং এ অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে কেউ দোকান বা সড়ক দখল করতে চাইলে জেল-জরিমানা ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এএন

Link copied!