ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সাভারে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আলী রেজা রাজু, সাভার

আলী রেজা রাজু, সাভার

এপ্রিল ১, ২০২৬, ০১:১৬ পিএম

সাভারে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকার সাভারে মাদকবিরোধী বিশেষ অভিযানে বড়সড় সাফল্য অর্জন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে ডিবি (উত্তর) এর হাতে।

মঙ্গলবার সন্ধ্যায় সাভার মডেল থানার ব্যাংক কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মো. সাইফুল ইসলাম (৪৫) শরীয়তপুর জেলার নড়িয়া থানার শালধ গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে সাভারের ব্যাংক কলোনীতেই বসবাস করছিলেন।

অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম। অভিযানে এসআই মোঃ আঃ মুত্তালিবসহ একটি চৌকস টিম অংশগ্রহণ করেন।

ডিবি জানায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন প্রায় ২৪০ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ৭ লাখ ২০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে পাইকারি দামে ইয়াবা সংগ্রহ করে সাভারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে, তিনি এলাকায় একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে। সর্বশেষ ঘটনায় তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারার ১০(খ) ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, সাভারে মাদকের বিস্তার ঠেকাতে ডিবির এই ধরনের ধারাবাহিক অভিযান না হলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারত। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ অভিযান অব্যাহত থাকবে।

এএন

Link copied!