ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জে বাসের চাকা ফেটে ডিভাইডারে ধাক্কা, নিহত ৩

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৩, ২০২৬, ০২:১৬ পিএম

সিরাজগঞ্জে বাসের চাকা ফেটে ডিভাইডারে ধাক্কা, নিহত ৩

সিরাজগঞ্জের মহাসড়কের নলকা এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাড় মহাসড়কে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ‘বুশরা পরিবহন’-এর একটি বাস নলকা এলাকায় পৌঁছালে হঠাৎ সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার মাঝখানের ডিভাইডারে সজোরে ধাক্কা খেয়ে আটকে যায়।

দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই ২ জন যাত্রী প্রাণ হারান। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। হঠাৎ চাকা ফেটে যাওয়ার কারণেই এই প্রাণহানি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার বিস্তারিত তদন্ত করছে পুলিশ।

জেএইচআর

Link copied!