ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

শরীয়তপুরে স্বনির্ভর খাল খনন কাজের উদ্বোধন

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

এপ্রিল ৩, ২০২৬, ০৪:৩৬ পিএম

শরীয়তপুরে স্বনির্ভর খাল খনন কাজের উদ্বোধন

দেশব্যাপী সরকারি খাল খনন কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর সদর উপজেলায় ৪ হাজার ৫৫৫ মিটার দীর্ঘ একটি স্বনির্ভর খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার বেলা ১টায় বিনোদপুর মৌলভিকান্দি কীর্তিনাশা নদীর পাড় থেকে পূর্ব কান্দি হয়ে সুবেদার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এই খনন কাজের উদ্বোধন করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ৬১ লক্ষ ৫৪ হাজার ৭০ টাকা ব্যয়ে এই প্রকল্পটির বাস্তবায়ন করছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, সরকারের এই উদ্যোগের ফলে স্থানীয় কৃষি ও মৎস্য খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

কৃষি কর্মকর্তারা জানান, খালটি পুনরায় খনন করা হলে শুষ্ক মৌসুমে এই এলাকার কৃষকরা ধান, সবজি ও অন্যান্য ফসল উৎপাদনে সেচ সুবিধা পাবেন। এছাড়া খালে মাছ চাষের সুযোগ তৈরি হওয়ায় স্থানীয়দের বাড়তি আয়ের পথ সুগম হবে। খালের পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত হবে, যা হঠাৎ বন্যার ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেবে।

উদ্বোধনী অনুষ্ঠানে এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খনন কাজ দ্রুত শেষ করে খালের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

জেএইচআর

Link copied!