ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুত্র নিহত, আহত বাবা

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

এপ্রিল ৪, ২০২৬, ০৩:২৯ পিএম

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুত্র নিহত, আহত বাবা

চাঁদপুরের ফরিদগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাকিব হোসেন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা আবুল হাসেম (৬০)।

শনিবার সকালে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের মিয়াজী বাড়ির আবুল হাসেমের ছেলে। দুর্ঘটনার সময় একই সিএনজিতে যাত্রী হিসেবে ছিলেন তার বাবা আবুল হাসেম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির সিএনজি অটোরিকশাটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি খেজুর গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা রাকিব ও তার বাবা গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চাঁদপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিব হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত আবুল হাসেম আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের কলেজপড়ুয়া বন্ধু মো. রাসেল হোসেন জানান, বাবার চোখের চিকিৎসার জন্য রাকিব তাকে নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু পথে এমন দুর্ঘটনায় তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক এমদাদুল হক জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এএন

Link copied!