ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফরিদগঞ্জে অভিনব কৌশলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

এপ্রিল ৫, ২০২৬, ০২:০২ পিএম

ফরিদগঞ্জে অভিনব কৌশলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে অভিনব কৌশলে ইয়াবা বিক্রির সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত আনুমানিক ১টার দিকে পৌরসভার বড়ালি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ফরিদগঞ্জ থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনের নির্দেশনায় এবং ওসি (তদন্ত) এমদাদুল হকের তত্ত্বাবধানে এসআই আমজাদ আলী চৌধুরী, হুমায়ূন আহমেদ, এএসআই মাসুদ ও জুমায়েত জুয়েলের সমন্বয়ে একটি বিশেষ টিম অভিযানটি পরিচালনা করে।

অভিযান চলাকালে একটি ক্যাফের ভেতরে অভিনব কৌশলে ইয়াবা বিক্রির সময় মো. খোকন (৪৬) নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত খোকন চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ বালিয়া মাঝিবাড়ি এলাকার টেলু মাঝির ছেলে।

থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এএন

Link copied!