ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কৈলাশ রঞ্জন উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

শরিফুল ইসলাম, রংপুর

শরিফুল ইসলাম, রংপুর

এপ্রিল ৫, ২০২৬, ০৫:৪০ পিএম

কৈলাশ রঞ্জন উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কৈলাশ রঞ্জন উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রোববার সকালে রংপুর নগরীর শালবন এলাকায় স্কুলের নিজস্ব জমিতে নতুন এই একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন স্কুলটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদার রহমান সোনা।

৬ তলা ভিত্তির এই একাডেমিক ভবনটির প্রথম তলার নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৪ লাখ টাকা। কাজটি সম্পন্ন করতে সময় ধরা হয়েছে এক বছর। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর স্কুলটির নির্মাণ কাজ তদারকি করছে।

১৯০৪ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটির বর্তমান অবস্থান রংপুর সিটি বাজারের পাশে। স্কুলটি বাজারের পাশে হওয়ায় শিক্ষার্থীদের পাঠদানে বিঘ্ন ঘটে। বর্তমান স্কুল পরিচালনা কমিটির প্রচেষ্টায় সরকারের আর্থিক সহায়তায় এ নির্মাণ কাজ শুরু করা হয়েছে।

স্কুলটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদার রহমান সোনা জানান, স্কুলের নিজস্ব এই আড়াই একর জমি দীর্ঘ ৬২ বছর ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি দখল করে সেখানে বস্তি বানিয়ে ভাড়া দিতেন। দীর্ঘ প্রচেষ্টার পর সেখান থেকে বস্তি উচ্ছেদ করে স্কুলটির নির্মাণ কাজ শুরু করা হয়েছে।

তিনি আরও জানান, নির্মাণ কাজ শেষ হলে শিক্ষার্থীরা কোলাহলমুক্ত পরিবেশে পাঠদান করতে পারবে। রংপুরের পুরোনো এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটি আবারও আগের রূপে ফিরে আসবে।

এএন

Link copied!