ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক গুরুতর আহত

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

এপ্রিল ৬, ২০২৬, ০২:৫৫ পিএম

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক গুরুতর আহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মিজানুর রহমান নামে এক বাংলাদেশি কৃষক গুরুতর আহত হয়েছেন।

সোমবার সকালে উপজেলার রহমতপুর সীমান্তের গাডিয়ার ভিটা এলাকায় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে। আহত মিজানুর রহমান ওই গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে মিজানুর রহমান সীমান্ত সংলগ্ন একটি ভুট্টাখেতে ঘাস কাটতে গিয়েছিলেন। এ সময় ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার সরকারপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে একটি গুলি তার শরীরে বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

গুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, সীমান্তে বিএসএফের গুলিতে একজন আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সীমান্তে বিএসএফের এই ধরনের আকস্মিক গুলিবর্ষণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে কড়া প্রতিবাদ জানানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

জেএইচআর

Link copied!