ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে তেল কম দেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ৬, ২০২৬, ০৮:১০ পিএম

টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে তেল কম দেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় জ্বালানি তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার বিকেলে উপজেলার পাটগাতি ইউনিয়নে অবস্থিত ‘টুঙ্গিপাড়া ফিলিং স্টেশন’-এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার। অভিযানকালে দেখা যায়, ফিলিং স্টেশনটি গ্রাহকদের প্রতি লিটারে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহ করছিল। এই অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সময়ে ওই এলাকায় বাজার মনিটরিং কার্যক্রমও পরিচালনা করা হয়। খোলা বাজারে জ্বালানি তেলের মজুত, সরবরাহ ও বিতরণ পরিস্থিতি নিবিড়ভাবে তদারকি করেন ভ্রাম্যমাণ আদালত। কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায় যেন না হয়, সে বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় টুঙ্গিপাড়া থানা পুলিশ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর একটি প্রতিনিধি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রশাসনের এই বিশেষ তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। অনিয়মের প্রমাণ পেলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

জেএইচআর

Link copied!