ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আড়াইহাজারে এক রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ৮, ২০২৬, ০৩:০৮ পিএম

আড়াইহাজারে এক রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই রাতে তিনটি বাড়িতে হানা দিয়ে সর্বস্ব লুটে নিয়েছে একদল সশস্ত্র ডাকাত। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামে এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি ডাকাত দল প্রথমে মালয়েশিয়া প্রবাসী শাহপরানের বাড়িতে প্রবেশ করে। দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা ২ ভরি স্বর্ণালংকার, ১০ ভরি রুপা, ল্যাপটপ ও মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।

এরপর ডাকাত দলটি পাশের আরেক প্রবাসী আল আমিনের বাড়িতে হানা দেয়। তারা দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় ১২ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয়।

সবশেষে ডাকাতরা পাওয়ার লুম শ্রমিক সাইফুল ইসলামের বাড়িতে হানা দেয়। সেখান থেকে ১ ভরি স্বর্ণ, ১ ভরি রুপা এবং নগদ প্রায় ৯০ হাজার টাকা লুটে নেয়। এমনকি ভুক্তভোগীরা জানান, ডাকাতরা ঘরের কাপড়-চোপড়ও বস্তায় ভরে নিয়ে গেছে।

এলাকাবাসীর দাবি, ঘনবসতিপূর্ণ এলাকা হওয়া সত্ত্বেও ডাকাতরা দীর্ঘ সময় ধরে নির্বিঘ্নে এই তাণ্ডব চালিয়েছে। পর পর তিনটি বাড়িতে এমন ঘটনায় পুরো গ্রামজুড়ে এখন চরম আতঙ্ক বিরাজ করছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং এই চক্রের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেএইচআর

Link copied!