ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

২৪ ঘণ্টায় রামেকে আরও ৪ শিশুর মৃত্যু, হামের উপসর্গে ভর্তি বাড়ছেই

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

এপ্রিল ৯, ২০২৬, ০১:৪৮ পিএম

২৪ ঘণ্টায় রামেকে আরও ৪ শিশুর মৃত্যু, হামের উপসর্গে ভর্তি বাড়ছেই

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও ৪ জন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। তবে মৃত শিশুদের নাম-পরিচয় প্রকাশ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় রামেক হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর চাপ ক্রমেই বাড়ছে। প্রতিদিনই নতুন করে ভর্তি হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যক শিশু। একই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও, যা অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৪ জন। বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১৩২ জন রোগী।

তিনি আরও জানান, হামের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ৪৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে।

চিকিৎসকরা বলছেন, হামের প্রকোপ থেকে শিশুদের সুরক্ষায় সময়মতো টিকা গ্রহণ অত্যন্ত জরুরি। পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত হাসপাতালে এনে চিকিৎসা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তারা। স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বানও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এএন

Link copied!