ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সাঘাটায় অবৈধ পেট্রোল মজুত, ডিপো মালিকের কারাদণ্ড

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

এপ্রিল ৯, ২০২৬, ০২:৪০ পিএম

সাঘাটায় অবৈধ পেট্রোল মজুত, ডিপো মালিকের কারাদণ্ড

গাইবান্ধার সাঘাটায় লাইসেন্স ছাড়া অবৈধভাবে পেট্রোল মজুত ও ট্যাগ অফিসারের অনুপস্থিতিতে তেল বিতরণের অভিযোগে আবুল কালাম আজাদ অলক নামে এক ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার হাট ভরতখালী এলাকায় এই অভিযান চালানো হয়। সাজাপ্রাপ্ত অলক ‘মেসার্স আবুল কালাম আজাদ ট্রেডার্স’-এর মালিক।

অভিযান চলাকালে ওই ডিপো থেকে প্রায় ৫০০ লিটার অবৈধভাবে মজুত করা পেট্রোল জব্দ করা হয়। পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী, লাইসেন্স না থাকায় এবং সরকারি নিয়ম ভঙ্গ করায় তাঁকে কারাদণ্ডের পাশাপাশি ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত তেল ট্যাগ অফিসারের উপস্থিতিতে সাধারণ গ্রাহকদের মাঝে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।

প্রশাসন সূত্রে জানা গেছে, এর আগেও গত ২৯ মার্চ একই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। বারবার আইন অমান্য করায় এবার কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযানে সাঘাটা থানার এসআই জিয়াউর রহমান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাসানুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর জানান, অভিযুক্ত ব্যক্তির কোনো বৈধ পেট্রোলিয়াম লাইসেন্স নেই। জনস্বার্থে ও জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে, একই দিনে ফেরার পথে পবন তাইড় গ্রামে আব্দুল করীম নামে এক মাদকসেবীকেও সাত দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

জেএইচআর

Link copied!