ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভালুকায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, ২ লাখ টাকা জরিমানা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

এপ্রিল ৯, ২০২৬, ০৪:০৭ পিএম

ভালুকায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, ২ লাখ টাকা জরিমানা

সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রির দায়ে ময়মনসিংহের ভালুকায় দুই পাইকারি বিক্রেতা প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিডস্টোর ও হবিরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ‘মেসার্স এন এন এন্টারপ্রাইজ’ এবং ‘মীম এন্টারপ্রাইজ’কে এই দণ্ড প্রদান করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব-১৪ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিডস্টোর ও হবিরবাড়ী বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে খুচরা বিক্রেতা ও সাধারণ ভোক্তাদের কাছে নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা রাখা এবং বিক্রয় প্রক্রিয়ায় অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্বে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক আব্দুস ছালাম। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার লুৎফা বেগম, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. সামছুল ইসলাম রমিজসহ র‍্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক আব্দুস ছালাম জানান, এলপি গ্যাসের পাইকারি বাজারে সিন্ডিকেট ভাঙতে এবং সাধারণ মানুষের জন্য দাম সহনীয় পর্যায়ে রাখতে এই তদারকি শুরু হয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিটি বাজারে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি প্রদান করেন।

জেএইচআর

Link copied!