ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, ফিলিং স্টেশনসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

এপ্রিল ৯, ২০২৬, ০৪:৫৭ পিএম

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, ফিলিং স্টেশনসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন বাজারে তদারকিমূলক অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত হাটকালুগঞ্জ, ভালাইপুর ও সরোজগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ওজনে কম দেওয়া এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অপরাধে এই দণ্ড দেওয়া হয়।

অভিযান সূত্রে জানা গেছে, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে সরোজগঞ্জ বাজারের ‘মেসার্স মনিরুল ফিলিং স্টেশন’-এ তল্লাশি চালানো হয়। জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক মো. মনিরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া হাটকালুগঞ্জ এলাকায় বোতলজাত সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় ‘এবিএম স্টোর’কে ৫ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ভালাইপুর বাজারের ‘হাসান স্টোর’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠান থেকে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ব্যবসায়ীদের আইন মেনে পণ্য কেনাবেচা এবং সঠিক ভাউচার সংরক্ষণের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে ও বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অভিযানে ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।

জেএইচআর

Link copied!