ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

নলছিটিতে জেলা তথ্য অফিসের কমিউনিটি সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

এপ্রিল ৯, ২০২৬, ০৬:২৩ পিএম

নলছিটিতে জেলা তথ্য অফিসের কমিউনিটি সভা অনুষ্ঠিত

জনগণকে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করতে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ঝালকাঠির নলছিটিতে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ষাটপাকিয়া এলাকায় এই সভা সম্পন্ন হয়। সভায় সরকারের নতুন উদ্যোগসমূহ প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা তথ্য অফিসার লেলিন বালা হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সম্পর্কে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ এবং নারীদের জন্য যাতায়াত সুবিধার মতো বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এছাড়া যুবসমাজকে মাদকমুক্ত রাখা, ডেঙ্গু ও গুজব প্রতিরোধ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে নৈতিকতা চর্চার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন তিনি।

জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী জাকির হোসেনের সঞ্চালনায় সভায় স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষি ঋণ মওকুফ ও খাল খনন কর্মসূচির মতো সময়োপযোগী উদ্যোগগুলো বাস্তবায়ন শুরু করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সভার শেষ পর্যায়ে উপস্থিত সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যবিধি ও সামাজিক সচেতনতা বিষয়ক একটি তথ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়। এলাকার মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের প্রচারণামূলক কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলে জেলা তথ্য অফিস থেকে জানানো হয়েছে।

জেএইচআর

Link copied!