ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সখীপুরে জোড়াখাল পুনঃখননের উদ্বোধন

আমিনুল ইসলাম, সখীপুর (টাঙ্গাইল)

আমিনুল ইসলাম, সখীপুর (টাঙ্গাইল)

এপ্রিল ৯, ২০২৬, ০৮:১৪ পিএম

সখীপুরে জোড়াখাল পুনঃখননের উদ্বোধন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাতীবান্ধা এলাকায় জোড়াখাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। প্রায় ২ কিলোমিটার দৈর্ঘ্যের এই খালটি খননে মোট ৫১ লাখ ৫৩ হাজার ৯৯৫ টাকা ব্যয় ধরা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খনন কাজের সূচনা করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ৪৩ দিন মেয়াদি এই প্রকল্পে ১১৯ জন শ্রমিক কাজ করবেন। এতে শ্রমিক মজুরি বাবদ ২৫ লাখ ৫৭ হাজার টাকা এবং যন্ত্রপাতি ও অন্যান্য খাতে বাকি অর্থ ব্যয় করা হবে। স্থানীয় ইউনিয়ন পরিষদের একটি প্রকল্পের মাধ্যমে কাজটি বাস্তবায়িত হচ্ছে, যেখানে স্বচ্ছতা নিশ্চিতে স্থানীয় জনপ্রতিনিধি ও নারী সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিয়ন্তা বর্মণ বলেন, গ্রীষ্মে পানির অভাব এবং বর্ষায় জলাবদ্ধতার কারণে এলাকায় ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন ব্যাহত হতো। জোড়াখাল পুনঃখননের ফলে সেচ সুবিধা নিশ্চিত হবে এবং কৃষকরা বছরে একাধিক ফসল ফলাতে পারবেন। এতে স্থানীয় কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, হাতীবান্ধা ইউপি চেয়ারম্যান শাহজাহান খান রবিন এবং বিআরডিবির চেয়ারম্যান ফরহাদ ইকবালসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইউএনও আব্দুল্লাহ আল রনী জানান, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের নির্দেশনা অনুযায়ী এই ধরনের উন্নয়নমূলক কাজ নিয়মিত অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!