ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাদারীপুরে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ

মহসিন তালুকদার, মাদারীপুর

মহসিন তালুকদার, মাদারীপুর

এপ্রিল ৯, ২০২৬, ০৯:০৮ পিএম

মাদারীপুরে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ

গণভোটের ফলাফল অনুযায়ী দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবিতে মাদারীপুরে লিফলেট বিতরণ করেছে ১১ দলীয় জোট।

বৃহস্পতিবার বিকেলে শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা পুরান বাজারে এই কর্মসূচি পালন করা হয়। জোটের নেতৃবৃন্দ সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের হাতে লিফলেট তুলে দিয়ে গণভোটের রায় বাস্তবায়নের যৌক্তিকতা তুলে ধরেন।

লিফলেট বিতরণকালে জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোখলেছুর রহমান বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়ন করা সরকারের নৈতিক দায়িত্ব। জনমতের প্রতিফলন ঘটিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে জেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন, এনসিপির সাবেক আহবায়ক হাবিবুল্লাহ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারি মেজবাউল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় গণতান্ত্রিক পার্টির জেলা সভাপতি শাখাওয়াত হোসেন মৃধাসহ ১১ দলীয় জোটের জেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই গণসংযোগে অংশ নেন।

জোটের নেতৃবৃন্দ জানান, গণভোটের রায় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এবং সরকারের ওপর দাবি আদায়ে চাপ সৃষ্টি করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামীতে দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি পালন করা হতে পারে বলেও তারা ইঙ্গিত দেন।

Link copied!