ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মোহনগঞ্জে মুসল্লিদের সাথে ওসির সচেতনতামূলক মতবিনিময়

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

এপ্রিল ১০, ২০২৬, ০৭:২৭ পিএম

মোহনগঞ্জে মুসল্লিদের সাথে ওসির সচেতনতামূলক মতবিনিময়

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সামাজিক অপরাধ নির্মূলে মসজিদের মুসল্লিদের সাথে মতবিনিময় করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন।

শুক্রবার জুমার নামাজের আগে উপজেলার ২নং বড়তলি বানিহারী ইউনিয়নের ঝিমটি বাজার বড় জামে মসজিদে এ সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনাকালে ওসি হাফিজুল ইসলাম মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ এবং আত্মহত্যার মতো সমসাময়িক সামাজিক সমস্যাগুলো নিয়ে কথা বলেন। তিনি বলেন, মোহনগঞ্জকে মাদকমুক্ত করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। মাদক কারবারি বা সেবনকারী যে-ই হোক না কেন, তাদের অবস্থান ও তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

জুমার নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লিদের বিভিন্ন অভাব-অভিযোগ ও সমস্যার কথা শোনেন। এসময় তিনি ইউনিয়ন ভিত্তিক মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার জন্য একটি বিশেষ কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি বলে তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। পুলিশের এমন ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তাদের মতে, সরাসরি প্রশাসনের সাথে কথা বলার সুযোগ পাওয়ায় এলাকায় অপরাধ প্রবণতা হ্রাসে ইতিবাচক প্রভাব পড়বে।

জেএইচআর

Link copied!