ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ.লীগ নেতার পদত্যাগ

মেহের মামুন, মুকসুদপুর (গোপালগঞ্জ)

মেহের মামুন, মুকসুদপুর (গোপালগঞ্জ)

এপ্রিল ১১, ২০২৬, ০৫:২০ পিএম

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ.লীগ নেতার পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. দেলোয়ার মৃধা দুলু।

শনিবার (১১ এপ্রিল) সকালে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মুকসুদপুর পৌরসভার কমলাপুর গ্রামের বাসিন্দা মো. দেলোয়ার মৃধা দুলু তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি আওয়ামী লীগের কোনো কার্যক্রমের সাথে জড়িত ছিলাম না। যদি থেকে থাকে তবে আমার ব্যক্তিগত, পারিবারিক, শারীরিক ও মানসিক সমস্যার কারণে আওয়ামী লীগের সকল পদ-পদবি থেকে পদত্যাগ করলাম। আজ থেকে আওয়ামী লীগের সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।

সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। দুলু তাঁর ঘোষণায় আরও উল্লেখ করেন যে, এখন থেকে তিনি সম্পূর্ণ স্বাধীনভাবে নিজ জীবন অতিবাহিত করবেন।

জেএইচআর

Link copied!