ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দৌলতপুরে তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে জরিমানা

আতিকুর রহমান, দৌলতপুর (মানিকগঞ্জ)

আতিকুর রহমান, দৌলতপুর (মানিকগঞ্জ)

এপ্রিল ১১, ২০২৬, ০৫:২৪ পিএম

দৌলতপুরে তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে জরিমানা

মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধভাবে পেট্রোল ও ডিজেল মজুত করে চড়া দামে বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) মানিকগঞ্জের তথ্যের ভিত্তিতে উপজেলার জিয়নপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম।

আদালত সূত্রে জানা গেছে, জিয়নপুর ইউনিয়নের আব্দুল মান্নান নামে এক ব্যবসায়ী নিজ বাড়িতে অবৈধভাবে অকটেন, পেট্রোল ও ডিজেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে আসছিলেন। তিনি সরকার নির্ধারিত দামের চেয়ে কয়েকগুণ বেশি দামে এসব জ্বালানি তেল বিক্রি করছেন এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। 

অভিযানকালে তাঁর বাড়িতে আনুমানিক ৯০০ লিটার অকটেন অবৈধভাবে মজুদ ও বিক্রয়ের আলামত পাওয়া যায়। এ সময় ৪০ লিটার তেল অবিক্রিত অবস্থায় জব্দ করা হয়। পরে স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে উক্ত তেল সরকার নির্ধারিত মূল্যে সাধারণ মানুষের নিকট বিক্রয় করা হয়।

লাইসেন্স ব্যতীত তেল মজুদ ও বিক্রয়ের অপরাধ স্বীকার করায় আব্দুল মান্নানকে 'পেট্রোলিয়াম আইন, ২০১৬' অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়। এছাড়া একই এলাকায় অপর একটি দোকানে ৪০ লিটার ডিজেল অবৈধভাবে মজুত রেখে বিক্রির অপরাধে ফিরোজ সেখ নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!