ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফরিদগঞ্জে সড়ক উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি এম এ হান্নান

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

এপ্রিল ১১, ২০২৬, ০৫:৩৫ পিএম

ফরিদগঞ্জে সড়ক উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি এম এ হান্নান

চাঁদপুরের ফরিদগঞ্জে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ৫০০ মিটার একটি সড়ক পাকাকরণের উদ্বোধন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ এম এ হান্নান।

শনিবার বিকেলে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মানিকরাজ ব্রিজ সংলগ্ন এলাকা থেকে কামালের দোকান পর্যন্ত এই সড়কের উদ্বোধন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণ (এইচবিবি) কর্মসূচির আওতায় বাস্তবায়িত হচ্ছে প্রকল্পটি।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরাঙ্গজেব, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক শাহাবুদ্দিন শাবু পাটওয়ারী, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম নজু পাটওয়ারী, ফারুক আহমেদ খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের সাব-ঠিকাদার ও উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিনও উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকরাজ ব্রিজ থেকে কামালের দোকান পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় ছিল, ফলে এলাকাবাসীকে ভোগান্তি পোহাতে হতো। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের নজরে এলে ২০২৫-২৬ অর্থবছরে সড়কটি পাকাকরণের জন্য ৪২ লাখ ২৬ হাজার ৪৭১ টাকা ব্যয়ে টেন্ডার আহ্বান করা হয়। টেন্ডার পায় মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য এম এ হান্নান বলেন, বর্তমান সরকার দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। এই সড়ক নির্মাণের মাধ্যমে এলাকার মানুষের চলাচল সহজ হবে। তিনি ঠিকাদারকে সতর্ক করে বলেন, কাজের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে হবে, যাতে জনগণ সন্তুষ্টি প্রকাশ করতে পারে।

জেএইচআর

Link copied!