ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

এপ্রিল ১৩, ২০২৬, ১০:৫১ এএম

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে বরিশালের উজিরপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোটের বরিশাল জেলা শাখা।

রোববার বিকেলে উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল ইচলাদী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি মো. আনোয়ার হোসাইনের সঞ্চালনায় ও উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল মান্নান মাস্টার।

সমাবেশে বক্তব্যে তিনি বলেন, “গণভোটের রায় বাস্তবায়নে কোনো ধরনের টালবাহানা জনগণ মেনে নেবে না। জনগণের ভোট ও মতামতের প্রতি সম্মান দেখিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল খালেক বলেন, “দেশের জনগণ তাদের অধিকার সম্পর্কে সচেতন। গণভোটের রায় বাস্তবায়ন না হলে গণআন্দোলন আরও জোরদার করা হবে।”

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইয়েদ আহমেদ খান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজম খান ও ওলামা বিভাগের সভাপতি মাওলানা মো. কাওসার হোসেন।

বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন জনগণের ন্যায্য দাবি। জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী হবে। প্রয়োজনে রাজপথে থেকে আন্দোলন অব্যাহত রাখারও হুঁশিয়ারি দেন তারা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা সদস্য সচিব মো. আবু সাঈদ ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের জোর দাবি জানান এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এএন

Link copied!