ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

রাসিক কার্যক্রমে সমন্বয় বাড়াতে ১১তম সভা অনুষ্ঠিত

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

এপ্রিল ১৩, ২০২৬, ০৫:২৯ পিএম

রাসিক কার্যক্রমে সমন্বয় বাড়াতে ১১তম সভা অনুষ্ঠিত

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সার্বিক কার্যক্রম সুষ্ঠু ও গতিশীলভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১১তম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

সভায় সভাপতির বক্তব্যে প্রশাসক বলেন, নগরবাসীর সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে আরও দায়িত্বশীল ও জবাবদিহিমূলক হতে হবে। নাগরিক সেবায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। তিনি সেবার গতি বাড়াতে উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

হাট-বাজার ইজারা: রাসিকের নিয়ন্ত্রণাধীন হাট-বাজার ও ফেরিঘাটসমূহ ১৪৩৩ বঙ্গাব্দ মেয়াদে ইজারা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সারচার্জ মওকুফ: রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে বকেয়া পৌরকর আদায়ে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।

টিকাদান কর্মসূচি: আগামী ২০ এপ্রিল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হাম-রুবেলা টিকা প্রদান কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বিতভাবে আগাম প্রস্তুতি নিতে বলা হয়েছে।

সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা এবং বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সড়ক ও জনপথ বিভাগ, পরিবেশ অধিদপ্তর, নেসকো, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ), ওয়াসা, এলজিইডি, ফায়ার সার্ভিস এবং জনস্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

সভায় রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, প্রধান রাজস্ব কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন শাখার প্রধানগণ উপস্থিত থেকে নিজ নিজ বিভাগের কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরেন।

জেএইচআর

Link copied!