ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সালথায় মাদক সেবনের দায়ে তিন যুবককে কারাদণ্ড

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

এপ্রিল ১৩, ২০২৬, ০৬:০৪ পিএম

সালথায় মাদক সেবনের দায়ে তিন যুবককে কারাদণ্ড

ফরিদপুরের সালথায় মাদক সেবনের দায়ে তিন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন এই দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সালথা উপজেলার কানাইড় গ্রামের রাজীব শেখ, কসবা গট্টি গ্রামের জিলাল শেখ এবং পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার ধুতরাহাটি গ্রামের তুহিন শেখ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার সকালে গট্টি এলাকার একটি কলাবাগানের ভেতর বসে ওই তিন যুবক মাদক সেবন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইউএনও দবির উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।

আটককৃতদের মধ্যে রাজীব শেখ ও জিলাল শেখকে এক মাস করে এবং তুহিন শেখকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনার সময় সালথা থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, “মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। জনস্বার্থে এবং এলাকাকে মাদকমুক্ত করতে এই ধরণের মাদকবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।” দণ্ডপ্রাপ্তদের আজই জেলহাজতে পাঠানো হয়েছে।

জেএইচআর

Link copied!