ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ৭

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৪, ২০২৬, ০৮:৪৯ এএম

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ৭

কুমিল্লার দাউদকান্দিতে গভীর রাতে একটি ট্রাক দুর্ঘটনা মুহূর্তেই কেড়ে নিল সাতটি তাজা প্রাণ। সোমবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাসানপুর এলাকায় চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গভীর খাদে পড়ে গেলে ঘটে এই মর্মান্তিক ঘটনা।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়া ট্রাকটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারেনি বরং পথেই শেষ হয়ে যায় কয়েকজনের জীবনযাত্রা।

নিহতরা হলেন- আবজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), আবু সালেক (৪২), সুমন মিয়া (২১), বিষু মিয়া (৩৪), আবু হোসেন (২৯) ও আবদুর রশিদ (৫৮)। তাদের সবার বাড়ি দিনাজপুর জেলায়।

জানা গেছে, ট্রাকটির চালের বস্তার ওপর বসে ছিলেন কয়েকজন যাত্রী কম খরচে দ্রুত গন্তব্যে পৌঁছানোর আশায় তারা এই ঝুঁকিপূর্ণ যাত্রা বেছে নিয়েছিলেন। কিন্তু সেই সিদ্ধান্তই হয়ে দাঁড়ায় তাদের জন্য কাল।

দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন- আমির আলী, তরিকুল ইসলাম, জালাল হোসেন, মো. আমিনুল ইসলাম ও জাহাঙ্গীর আলম। প্রথমে তাদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নয়ন দে জানিয়েছেন, আহতদের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

এএন

Link copied!