ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পটিয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণসহ ২০ লাখ টাকার মালামাল লুট

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

এপ্রিল ১৫, ২০২৬, ০২:১৯ পিএম

পটিয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণসহ ২০ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের পটিয়ায় একটি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাড়ির সদস্যরা মাজার জিয়ারতে যাওয়ার সুযোগে দুর্বৃত্তরা গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। 

মঙ্গলবার রাতে উপজেলার কেলিশহর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের প্রবাসী আবছার উদ্দীনের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার জানায়, প্রবাসী আবছার উদ্দীনের বাড়িতে তার ভাই জসিম উদ্দীন সপরিবারে বসবাস করেন। সোমবার বিকেলে তারা ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরের দল জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। তারা ঘর থেকে ৭ ভরি স্বর্ণ, নগদ ৪ লাখ টাকা এবং একটি ল্যাপটপসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়। চুরির প্রমাণ নষ্ট করতে দুর্বৃত্তরা বাড়ির ৭টি সিসিটিভি ক্যামেরার ডিস্ক ও মেমোরি কার্ডও সাথে করে নিয়ে গেছে।

মঙ্গলবার রাতে জসিম উদ্দীনের ছেলে নাঈমুর রহমান দুর্জয় বাড়িতে ফিরে দেখেন, ঘরের দরজা খোলা এবং আলমারি ও লকারগুলো ভাঙা অবস্থায় পড়ে আছে। জানালার গ্রিল কাটা দেখে তিনি বিষয়টি পরিবারের সদস্য ও পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পটিয়া থানার এএসআই শ্রীভাস দে-র নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, চুরির বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে তিনি নিশ্চিত করেন।

জেএইচআর

Link copied!